ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » দেশে হামের দাপট: মৃত্যু ২, আক্রান্ত ১২১৪

দেশে হামের দাপট: মৃত্যু ২, আক্রান্ত ১২১৪

নবপ্রকাশ ডেস্ক:

সারাদেশে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৪ জন, যার মধ্যে ১ হাজার ১৩২ জন সন্দেহজনক এবং ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত পরিস্থিতি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিবরণী অনুযায়ী, বিগত মার্চ মাস থেকে শুরু করে আজ পর্যন্ত সারাদেশে মোট ২১ হাজার ৬০২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া একই সময়ে সারাদেশে মোট ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মহামারি আকারে দেখা দেওয়া এই হামের প্রকোপে দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন রোগী। তাদের মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন এবং হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯ জনের।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে