ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার

নবপ্রকাশ ডেস্ক:

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে টঙ্গীর তুরাগ নদ থেকে আবু ইউনুস (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে। নিখোঁজ অপর শিশুর নাম নিরব (৯)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে টঙ্গীর জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরতে যায় আবু ইউনুস ও নিরব। মাছ ধরার একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তারা দুজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় ছয় ঘণ্টা অভিযান চালানোর পর দুপুর ১টার দিকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে দুই শিশুর নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। রাতে অন্ধকারের কারণে অভিযান স্থগিত থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল পুনরায় উদ্ধার তৎপরতা চালায়। দুপুর ১টার দিকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিশু নিরবকে উদ্ধারে নদীতে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে