ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাকার দুই সিটিতে ময়লার ভ্যানের ফি নেয়া বন্ধে হাইকোর্টে রিট

ঢাকার দুই সিটিতে ময়লার ভ্যানের ফি নেয়া বন্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান রোববার (২৬ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
‘ময়লা টানেন তারা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনসহ এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ রিটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে বর্জ্য অপসারণসহ বিভিন্ন সেবার জন্য ইতোমধ্যে অর্থ আদায় করে। তাই একই সেবার জন্য বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের নামে আলাদাভাবে মাসিক ফি নেওয়া আইনসম্মত নয়।

তিনি জানান, এ কারণেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রিটটি বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এর আগে গত ১০ জুন একই দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথক আবেদন করেন সালাহ উদ্দিন রিগ্যান। সাড়া না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। তাতেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় শেষ পর্যন্ত তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে