ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জুয়া প্রতিরোধসহ চার গুরুত্বপূর্ণ আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

জুয়া প্রতিরোধসহ চার গুরুত্বপূর্ণ আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’সহ চারটি গুরুত্বপূর্ণ আইন ও সংশোধনী আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পায়।

নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এ অনলাইন ও অফলাইন জুয়া, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, বাজি, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংসহ জুয়া-সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া দেশের পাবলিক পরীক্ষাসমূহে নকল, প্রশ্নফাঁস, জাল সনদ প্রস্তুত এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে ‘The Public Examinations (Offences) (Amendment) Act, 2026’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সংশোধিত আইনে পাবলিক পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং ও অবৈধ পরিবর্তনকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।

বৈঠকে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়। এর মাধ্যমে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথ সুগম হবে।

অন্যদিকে, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, সাইবার স্পেসে মাদকসংক্রান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধ এবং ডগ স্কোয়াড গঠনের মতো নতুন বিধান যুক্ত করা হয়েছে।

মন্ত্রিসভা এসব আইনের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে