ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জনপ্রশাসনে বড় পদোন্নতি:একসঙ্গে ১৭৯ জন যুগ্মসচিব হলেন

জনপ্রশাসনে বড় পদোন্নতি:একসঙ্গে ১৭৯ জন যুগ্মসচিব হলেন

নবপ্রকাশ ডেস্ক:
জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি দিয়েছে সরকার। একসঙ্গে ১৭৯ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করার তথ্য জানানো হয়। পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই জনপ্রশাসনে প্রথম বড় ধরনের পদোন্নতি। এবারের পদোন্নতিতে নতুন করে ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও যুগ্ম সচিব করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও আছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে