ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইন-শৃংখলা বাহিনীর সাথে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়।

মূলত এই দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এমন আশঙ্কায় গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে