ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃদ্ধা ভিক্ষুকের, আটক চালক

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃদ্ধা ভিক্ষুকের, আটক চালক

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের গাছা থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় জাহানারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা ভিক্ষুক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে কুনিয়া তারগাছ সংলগ্ন আনোয়ার ইস্পাতের গেটের সামনে গাজীপুরগামী লেনে রাস্তা পার হওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মৃত আব্দুল গফুর ও মৃত সোনাবান নেছার কন্যা। দীর্ঘদিন ধরে তিনি টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার পাগলীর মায়ের মাজার সংলগ্ন কাজীবাড়িতে বসবাস করতেন। জীবিকার তাগিদে স্থানীয় এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাজীপুরগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১৩-০৩২৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে কাভার্ডভ্যানসহ চালক মোহাম্মদ বেলালকে (৪৯) আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক চালক বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ মোরাকাটি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, আটক চালক এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে