ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গণঅভ্যুত্থানে খুলনা বেতার ভা’ঙচুর মা’মলার তদন্তের ফলাফল শূন্য

গণঅভ্যুত্থানে খুলনা বেতার ভা’ঙচুর মা’মলার তদন্তের ফলাফল শূন্য

খুলনা অফিস: বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের ভাংচুর মামলার ২২ মাস তদন্তের পর পুলিশ ঘটনা ও আসামিদের চিহ্নিত করতে পারেনি। সন্দেহজনকভাবে ৪০ জনকে গ্রেপ্তারের পর ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা না থাকায় চার্জশিটে কারও নাম উল্লেখ হয়নি। সংশ্লিষ্ট আদালত এ মামলা খারিজ করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট উত্তেজিত জনতা বেতার ভবন ভাংচুর করে।

বেতার কর্মকর্তাদের সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী সরকার পদত্যাগের কর্মসূচি চলছে। খুবি, খুমেক, কুয়েট, ক…ষি বিশ্ববিদ্যালয়, বিএল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাজপথে। আন্দোলনকরীদের কন্ঠে ‘শ্লোগান একদফা একদাবি, শেখ হাসিনা কবে যাবি’। ‘তোর কোটা তুই নে আমারা ভাইকে ফিরিয়ে দে’। সেনা সদস্যরা তখন ছাত্র আন্দোলন প্রতিহত করার অপরাগতা প্রকাশ করে। ৪ আগস্ট দুপুরে স্থানীয় আওয়ামী লীগ অফিস ও শেরে এ বাংলা রোড’ শেখ বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট হয়। শিবাবাড়ি, জিরো পয়েন্ট ও খুবি প্রাঙ্গণে ছাত্র জনতার বিরতিহীন শ্লোগান। ৫আগস্ট বেলা ৩টা নাগাদ খবর আসে তৎকালীন প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে নুরনগর, জোড়াগেট ও শিববাড়ি মোড়ের অতিউৎসাহী মানুষ বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে এসে গানপাউডার নিক্ষেপ করে। বেতার ভবন জ্বলতে থাকে। স্টুডিও, আর্কাইভ ও অন্যান্য ভবনগুলোর সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। বেতার ভবনের নিরাপত্তায় থাকা ১৪ জন সশস্ত্র পুলিশ দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। পরদিনও এ ভবনে আগুন জ্বলতে থাকে। দুর্ব…ত্তরা বেতারের সম্পদ লুট করে নিয়ে যায়। ৬ আগস্ট পর্যন্ত বেতার ভবন পুড়তে থাকে।

অগ্নিকান্ডের পর স্বাভাবিক অনুষ্ঠান সম্প্রচার ৭৫ দিন বন্ধ ছিল। ধারাবাহিকতার ছন্দ পতন হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সকাল ৯টা সন্ধ্যা ৭টা পর্যন্ত পরীক্ষামূলক সম্প্রচার চলে। পুনাঙ্গ সম্প্রচারের দাবিতে বেতার শিল্পীরা আন্দোলন করছে।

২৭আগষ্ট বেতার কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মো: শাহা আলম সোনাডাঙ্গা থানায় জিডি করেন। জিডিতে তিনি সম্পদ লুটের বিবরণ তুলে ধরেন। স্টুডিও, মাস্টার কন্ট্রোল রুম, আর্কাইভ, জেনারেটর রুম, ট্রান্সমিটার রুমে অগ্নিসংযোগ ও কিছু সম্পদ লুট হয়।

একশ’ কোটি টাকার সম্পদ ভষ্মিভুত হয়েছে। প্রথমদিকে সংশ্লিষ্ট থানার এসআই মো: আব্দুল হাই তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়। পরে মো: সোহেল রানা তদন্ত শেষে গত ১৭ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তিনি উল্লেখ করেন, আগামিতে আসামির নাম ঠিকানা পাওয়া গেলে এ মামলা পুণজ্জীবিত করা হবে। ২৫ জুন আদালত মামলা খারিজের নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৭০ সালের ৪ ডিসেম্বর গল্লামারীতে রেডিও পাকিস্তান, খুলনা কেন্দ্রের যাত্রা শুরু হয়। পরাজয় অনুভব করে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বার পাক বাহিনী ডিনামাইন্ড দিয়ে বেতারের ট্রান্সফরমার বিনষ্ট করে দেয়। ১৯৭৩ সালের ২১ ফেব্রুয়ারি রংপুর থেকে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ট্রান্সমিটার এনে এখানে পুনঃস্থাপনের মাধ্যমে পুণঃসম্প্রচার শুরু হয়। ১৯৭৯ সালের ১৩ জুলাই নূরনগর বেতার ভবন সম্প্রচার শুরু হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে