নবপ্রকাশ ডেস্ক
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বাগেরহাট-৪ আসনের
সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখের হিসাব ভিত্তিতে রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংকের খেলাপি ঋণের চিত্র নিম্নরূপ:
-
জনতা ব্যাংক পিএলসি: ৭৫,৩৯৬.৬৭ কোটি টাকা (সর্বোচ্চ)
-
অগ্রণী ব্যাংক পিএলসি: ২৯,০২৯.৬৭ কোটি টাকা
-
রূপালী ব্যাংক পিএলসি: ১৯,২৮১.৭৪ কোটি টাকা
-
সোনালী ব্যাংক পিএলসি: ১৫,০৪৮.৩৯ কোটি টাকা
-
বেসিক ব্যাংক পিএলসি: ৮,১৩১.০৯ কোটি টাকা
-
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ৮৮৮.৭৯ কোটি টাকা
জাতীয় সংসদে উত্থাপিত এ তথ্যে ব্যাংকিং খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
