ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কোর্ট ফাইলে মিলল ২০ হাজার ইয়াবা, বাসযাত্রী আটক

কোর্ট ফাইলে মিলল ২০ হাজার ইয়াবা, বাসযাত্রী আটক

নবপ্রকাশ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) র‍্যাব-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‍্যাব। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘স্টারলাইন পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুলকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা দুটি কোর্ট ফাইলের ভেতর কসটেপে মোড়ানো পলি প্যাক থেকে ৫৯ লাখ ৫৪ হাজার টাকা মূল্যমানের এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম খুলনার বটিয়াঘাটা থানার দরগাপাড়া এলাকার আলী মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে কম দামে ইয়াবা কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে