ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে আম্পায়ারের বড় ভুল

এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে আম্পায়ারের বড় ভুল

স্পোর্টস ডেস্ক :

২০২৬ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ নির্ধারণী শ্রীলঙ্কা ও বাংলাদেশে ম্যাচটি এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে।

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আজ এই ম্যাচটি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন থারিন্ডু রত্নায়েকে। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান, সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান—তিনজনেই ৩টি করে উইকেট শিকার করেন। এরপর ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হারে বাংলাদেশ।

উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে জাপানের যাত্রা শুরু হলেও টুর্নামেন্টের ভেন্যুতে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) মতো অপরিহার্য কিছু প্রযুক্তিগত সুবিধা এখনও অনুপস্থিত। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে এই প্রযুক্তির অভাবই বড় আকারের ভুল সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে ব্যাটে বল না লাগা সত্ত্বেও বিতর্কিত আউটের শিকার হতে হয়েছে শ্রীলঙ্কান ব্যাটার নুয়ানিদু ফার্নান্দোকে।

ঘটনা ম্যাচের চতুর্থ ওভারে। স্পিনার আলিস আল ইসলামের বলে ফার্নান্দো ব্যাটের কোনা ছুঁইয়েছেন ভেবে আম্পায়ারের কাছে আবেদন জানানো হয় এবং লিটন দাসও অনায়াসেই বলটি গ্লাভসবন্দী করেন। ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার আউটের নির্দেশ দিলে উল্লাসে মাতেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, ব্যাট ও বলের মাঝে যথেষ্ট ফাঁক ছিল—অর্থাৎ বলটি ফার্নান্দোর ব্যাটে স্পর্শই করেনি।

ডিআরএস নেওয়ার সুযোগ না থাকায় ভুল সিদ্ধান্তের শিকার হয়ে তীব্র হতাশা নিয়েই সাজঘরের পথ ধরতে হয় ফার্নান্দোকে।

অন্যদিকে, এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কাঙ্ক্ষিত ফাইনালে জায়গা করে নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই ভেন্যুতে শনিবারই অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনা নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচ। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ভারতের অন্তত রৌপ্য পদক নিশ্চিত করেছেন শ্রেয়স আইয়াররা।

দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। অবশ্য কোয়ার্টার ফাইনালে চীনের হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় মাঠে না নেমেই শেষ চারে উঠে এসেছিল তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে খেলছে ভারত, যারা ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে সোনা জিতেছিল। অন্যদিকে, এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে নিজেদের প্রথম সোনা জয়ের লক্ষ্যে লড়ছে পাকিস্তান; যদিও এই প্রতিযোগিতায় তাদের নারী দল আগেই সোনা জয়ের স্বাদ পেয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে