ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইসরায়েলের মুখোমুখি হতে অনিচ্ছুক নাইট

ইসরায়েলের মুখোমুখি হতে অনিচ্ছুক নাইট

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে গাজায় চলমান যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে না খেলার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন মিডফিল্ডার জেসন নাইট। হাঙ্গেরির দেব্রেসেনে আজ রোববার রাতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে এ দুই দলের।

উয়েফা নেশন্স লিগের ‘বি৩’ গ্রুপে আয়ারল্যান্ড ও ইসরায়েল একই গ্রুপে পড়ার পর থেকেই গাজায় গণহত্যার প্রতিবাদে ম্যাচটি বয়কটের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংস্থা। আয়ারল্যান্ডজুড়ে ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রতিবাদী প্রচারণাও জোরালো হয়ে উঠেছে।

সম্প্রতি কসভোর বিপক্ষে ম্যাচে ১-০ ব্যবধানে পরাজয়ের পর ইসরায়েল ম্যাচ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ব্রিস্টল সিটির মিডফিল্ডার জেসন নাইট। তিনি বলেন, “বিষয়টি সত্যিই কঠিন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে— এই ম্যাচটি হওয়া উচিত নয়। কিন্তু এটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।”

তিনি আরও জানান, বিষয়টির সার্বিক গুরুত্ব ও পরিণতি বিবেচনা করে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা এক জায়গায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শুক্রবার দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের এ নিয়ে বৈঠকে বসার কথা ছিল।

আইরিশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক দারা ও’শিয়াও ইঙ্গিত দিয়েছেন যে, ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের নিজস্ব অবস্থান রয়েছে এবং শুক্রবারের বৈঠকেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

নিরাপত্তাজনিত ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দেব্রেসেনে অনুষ্ঠেয় আজকের ম্যাচটিতে আয়ারল্যান্ডের কোনো দর্শক উপস্থিত থাকছেন না। অন্যদিকে, আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাকা তোপোলায় হতে যাওয়া দুই দলের ফিরতি ম্যাচটিও অনুষ্ঠিত হবে সম্পূর্ণ দর্শকশূন্য স্টেডিয়ামে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে