ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে ফারহান

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে ফারহান

স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায় ফারহান আলী ওয়াহিদ। প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন এই উইঙ্গার।

আসিয়ান কাপে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত তিনি। 

টুর্নামেন্ট খেলতে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ফারহান। দেশ ও জাতির প্রতিনিধিত্ব করাটা রোমাঞ্চের বলে জানান তিনি। উইঙ্গার বলেছেন, ‘এটা দারুণ ছিল।

নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’ 

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে।

অনূর্ধ্ব-১২ পর্যায়ে চেলসি থেকে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। ফুলহামের বয়সভিত্তিক দল পেরিয়ে অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২ তে ৬ গোল করেছেন। সঙ্গে ৯টি অ্যাসিস্ট করেন। চলতি মৌসুমে ধারে খেলছেন পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডের হয়ে।
 

বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন দাদা-নানার পরিচয় সূত্রে। তবে ফারহানের মতো তার বাবা-মার জন্মও ইংল্যান্ডে। শেকড়ের টানে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এই ভালোবাসায় নিজেও অভিভূত তিনি। ১৯ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। যেভাবে সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এ ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।’

আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে অভিযান শুরু হবে বাংলাদেশের। প্রতিপক্ষ মালেশিয়ার বিপক্ষে অভিষেকও হতে পারে ফারহানের। অভিষেক হোক বা না হোক দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। ফারহান বলেছেন, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি, আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারব।’

আসিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে