ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইউক্রেনে রুশ হামলা, নিহত ৮

ইউক্রেনে রুশ হামলা, নিহত ৮

নবপ্রকাশ ডেস্ক:

জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাশিয়া সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই ইউক্রেনের একাধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে মস্কো। রবিবার ইউক্রেনজুড়ে পরিচালিত এ জোরালো হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ইউক্রেনীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তরাঞ্চলীয় সুমি শহরে একটি শিশু কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে শিশুসহ ৩ জন প্রাণ হারান। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, নিহতদের মধ্যে ১৬ বছরের এক কিশোরী রয়েছে। এছাড়া জাপোরিঝঝিয়া অঞ্চলে রাতে পরিচালিত হামলায় আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাজধানী কিয়েভে ড্রোন হামলায় একজন এবং ওদেসা অঞ্চলে পরিচালিত হামলায় আরো একজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় কিয়েভে একাধিক কিশোর-কিশোরী আহত হয়েছে। ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানান, হামলায় আবাসিক ভবন, হোটেল, হাসপাতাল ও শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় ৩,৯০০টি ড্রোন, আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা ও ক্ষেপণাস্ত্র নিয়ে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় আঘাত হেনেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়া যদি যুদ্ধ কমাতে চাইত তবে এমন ধ্বংসাত্মক হামলা চালাত না।

অন্যদেিকে, হামলা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও বেসামরিক স্থানে আক্রমণের অভিযোগ নাকচ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, সামরিক সুবিধা দেওয়া কিয়েভের টেলিকম ডেটা সেন্টার লক্ষ্য করে এই নির্ভুল হামলা চালানো হয়েছে। জাতিসংঘের অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাফ জানিয়ে দিয়েছেন, সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে