ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আশুলিয়ায় নবজাতকসহ দম্পতির লাশ উদ্ধার

আশুলিয়ায় নবজাতকসহ দম্পতির লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় এক নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি বাড়ির ২য় তলার তালাবদ্ধ একটি ঘর থেকে শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে এক নারী, এক পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন নাজমা বেগম (৩০), তার স্বামী মো. আলমগীর (৪৫) ও তাদের নবভূমিষ্ঠ সন্তান।

নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সিআইডির ফরেনসিক বিভাগ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।

নিহতের বোন শাপলা জানান, তারা দুই বোন একই কারখানায় কাজ করতেন। সন্তান হবে বলে তার বোন কয়েকদিনের ছুটিতে ছিলেন। তারা ময়মনসিংহ জেলা থেকে এখানে কাজের সন্ধানে এসেছিলেন। তার দুলাভাই পান-সিগারেট বিক্রির কাজ করতেন।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী নতুন করে ভাড়া নিয়ে সেখানে থাকতেন। রাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেন। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নিহতরা স্বামী-স্ত্রী। তাদের পরিচয় শনাক্ত করে তদন্ত চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলেই জানা গেছে। সিআইডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে