ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আত্মবিশ্বাসী হামজা: “কাউকেই ভয় পাই না”

আত্মবিশ্বাসী হামজা: “কাউকেই ভয় পাই না”

স্পোর্টস ডেস্ক:ফিফা আসিয়ান কাপে কঠিন সব প্রতিপক্ষ, র‌্যাংকিংয়েও বেশ এগিয়ে। তবু ভয় নয়, বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে বাংলাদেশ দল খেলবে বলে জানিয়েছেন হামজা চৌধুরী।ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দলের অনুশীলনে যোগ দিয়ে টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন এই তারকা মিডফিল্ডার।

 

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাকার্তায় হামজার সঙ্গে প্রবাসী অন্য ফুটবলাররাও বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। অনুশীলনের ফাঁকে আসন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এটি অবশ্যই আমাদের চেয়ে উঁচু র‌্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার বড় একটি সুযোগ।তাই আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব, বেশি পয়েন্ট অর্জন করা।’

 

এরপরই আত্মবিশ্বাসের কথাটা স্পষ্ট ভাষায় জানিয়েছেন হামজা, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। এটি আমাদের জন্য শেখার একটি পথও।আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যাতে আমাদের দেশকে সম্মানিত ও গর্বিত করতে পারি।’

জাকার্তায় সুযোগ-সুবিধা ও স্থানীয়দের আতিথেয়তায়ও মুগ্ধ হামজা, ‘অসাধারণ। সত্যি বলতে, আমি ঠিক যেমনটা আশা করেছিলাম, তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই দয়ালু মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুব চমৎকার।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে