ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নবপ্রকাশ ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পাঁচগাঁও চরপাড়ার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গনির বাড়ি উপজেলার বড় বিনাইরচরে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় এক্সকাভেটর দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওসমান গনির সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছে। এর জেরে রাতে ওসমান গণির ওপর হামলা চালানো হয়। তারা ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এদিকে ওসমান গনির মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালেই স্বজন ও বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে। কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে