ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আজ মাঠে বিশ্বজয়ী স্পেন

আজ মাঠে বিশ্বজয়ী স্পেন

স্পোর্টস ডেস্ক:

গত ১৯ জুলাই ট্রফি জয়ের পর আজ প্রথমবার মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। উয়েফা নেশন্স লিগের বহু প্রতীক্ষিত ম্যাচে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে স্প্যানিশরা। ফাইনালের পর ইংলিশদের জন্যও এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপর আস্থা রেখে ২০৩২ সালের ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। দে লা ফুয়েন্তের অধীনে বিশ্বকাপজয়ী রদ্রি, লামিনে ইয়ামাল ও পেদ্রির পাশাপাশি নতুন মুখ হিসেবে দলে যুক্ত হয়েছেন ইভান ফ্রেসনেদা ও রবার্তো ফের্নান্দেস। তবে চোটের কারণে আজকের হাইভোল্টেজ ম্যাচে দলের বাইরে থাকছেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া এবং ফুলব্যাক পেদ্রো পোরো। যথারীতি শক্তিশালী মাঝমাঠকে পুঁজি করেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে বিশ্বকাপ শেষ হওয়ার তিন মাসের মাথায় দল গঠনে বড় ধরনের সংকটে পড়েছেন ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল। ইনজুরি ও খেলোয়াড়দের অবসরের কারণে মূল স্কোয়াডের গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যকে পাচ্ছেন না তিনি। চোট ও অন্যান্য কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন ডেক্লান রাইস, কোল পালমার, কোবি মাইনু, মার্কাস রাশফোর্ড এবং টিনো লিভারমান্টো।

পাঁচ তারকা খেলোয়াড়কে হারিয়ে ব্যাকফুটে থাকলেও আক্রমণভাগে জুড বেলিংহাম, বুকায়ো সাকা ও অধিনায়ক হ্যারি কেইনের ওপর ভরসা রেখে স্প্যানিশদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টুখেলের দল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে