মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

টোল দিয়ে হরমুজে চলাচল করা ‘সব জাহাজ অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ৬ ভিউ

 

নবপ্রকাশ ডেস্কঃ


হরমুজ প্রণালি দিয়ে পার হতে সব জাহাজকে টোল দিতে হবে, ইরানের এমন ঘোষণার পর টোল দিয়ে চলাচল করা ‘সব জাহাজ অবরোধের’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন এই হুশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এর এক পোস্টে তিনি বলেছেন, “আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি”।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে বলেন, “ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না”।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি”।
ট্রাম্প হুঁশিয়ারি দেন, “যে ওই অবৈধ টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে”।
পরে তিনি বলেন, “খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে”।
সূত্রঃ বিবিসি

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

এক ফোনেই ভেস্তে যায় আমেরিকায়- ইরান আলোচনা

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

একটি ফোনেই ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘন্টার আলোচনা ভেস্তে যায়

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

ট্রাম্প ঘোষিত হরমুজ অবরোধে যোগ দেবে না ব্রিটেন

  নবপ্রকাশ ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত হরমুজ প্রণালীর অবরোধে তাঁর দেশ…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *