মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
আমেরিকা

ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল ধারণা রয়েছেঃজেডি ভ্যান্স

রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ৮ ভিউ

 

 

নবপ্রকাশ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন, ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনো সম্ভব। তবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়ে তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আলোচনার এই সারসংক্ষেপ জানিয়েছেন।
ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভ্যান্স আলোচনা শেষে এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষিতে ইরানের হাতে ঠিক কতটা শক্তি আছে, সে বিষয়ে দেশটির শাসকদের মধ্যে ‘ভুল ধারণা’ রয়েছে।
দীর্ঘ আলোচনা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওই মার্কিন কর্মকর্তা বলেন, অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর শান্তি কাঠামো তৈরি এবং কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার স্থায়ী সমাধান।
সূত্র: বিবিসি।

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

এক ফোনেই ভেস্তে যায় আমেরিকায়- ইরান আলোচনা

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

একটি ফোনেই ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘন্টার আলোচনা ভেস্তে যায়

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

ট্রাম্প ঘোষিত হরমুজ অবরোধে যোগ দেবে না ব্রিটেন

  নবপ্রকাশ ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত হরমুজ প্রণালীর অবরোধে তাঁর দেশ…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *