মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নাজমুন নাহার বেবী—সংগ্রাম, নেতৃত্ব ও আদর্শের এক উজ্জ্বল নাম

রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ৫৯ ভিউ

 

নবপ্রকাশ রিপোর্টঃ

নাজমুন নাহার বেবী জাতীয়তাবাদী পরিবারে সুপরিচিত ও আপনজন। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে, সরকারে কিংবা বিরোধীদলে, আন্দোলন-সংগ্রামে, রাজপথে কিংবা প্রবাসে—সবক্ষেত্রেই জিয়া পরিবারের নিবেদিত সহচর হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

 

তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ১৯৮০-এর দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মাধ্যমে। ছাত্রজীবন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন।

 

১৯৯০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি একজন সাহসী ও সক্রিয় ছাত্রী নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেন।

 

শুধু অতীতেই নয়, সাম্প্রতিক সময়েও তিনি সমানভাবে সক্রিয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনেও তিনি রাজনীতির মাঠে সরব ছিলেন এবং আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যা তার দীর্ঘ রাজনৈতিক অঙ্গীকার ও দৃঢ়তারই প্রতিফলন।

নাজমুন নাহার বেবী চাঁদপুর জেলার কচুয়া উপজেলা-র পালগিরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ ইউনুছ খান খাদ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন এবং মাতা মৃত নুরুন নাহার বেগম ছিলেন একজন স্নেহময়ী গৃহিণী। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

 

তিনি ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল থেকে মাধ্যমিক, লালমাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রাণীবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গমন করেন। পরবর্তীতে City University of New York-এর Brooklyn College থেকে কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

 

নিউইয়র্কে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র দপ্তর ও প্রচার সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রীবিষয়ক সম্পাদিকা এবং বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বিগত প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনসমূহে সক্রিয় ও অগ্রবর্তী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। ১৯৮২ সালে তিনি বেগম রোকেয়া হল ছাত্রদলের সভানেত্রী নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে বিএনপি নর্থ আমেরিকা শাখার প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক এবং ১৯৯৩ সালে দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

 

১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য মনোনীত হন। ১৯৯৭ সালে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন।

 

২০০৪ সালে তিনি কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন এবং ২০০৯ সালে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ ও ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। সর্বশেষ ২০২৩ সালে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়াও বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মহিলা দলের রংপুর বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

নাজমুন নাহার বেবীর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও দেশ-বিদেশে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাঁকে বিএনপির একজন দৃঢ়চেতা ও প্রভাবশালী নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী। তাঁর একমাত্র কন্যা তানজিদা নাহার হক নিউইয়র্কের John Jay College of Criminal Justice থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস ও হিউম্যান রাইটসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত আছেন।

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

দলীয় রাজনীতি

দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাসস, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন
বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরিন শানমিন

নবপ্রকাশ রিপোর্ট: জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন
দলীয় রাজনীতি

সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে :ডা: শফিকুর রহমান

নবপ্রকাশ রিপোর্ট বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *