মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি রিয়ালে

রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ৯ ভিউ

নবপ্রকাশ ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের সাথে কয়েক ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হরমুজ প্রণালির বিষয়টি উল্লেখ করেননি।

তবে ইরানি প্রতিনিধি দলের নেতা  হাজি বাবায়ি বলেছেন,হরমুজ  প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং সেখান দিয়ে চলাচলের জন্য ইরানি মুদ্রায় টোল প্রদান করতে হবে।

 

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ বন্ধের আলোচনায় এই বিষয়টিও ছিল বেশ গুরুত্বপূর্ণ।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চলছে, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা।

 

ইরান পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দেশটির মেহর নিউজ এজেন্সিকে বলেছেন, হরমুজ প্রণালি তেহরানের জন্য একটি রেডলাইন।

 

তিনি বলেন, এই প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং সেখান দিয়ে চলাচলের জন্য ইরানি মুদ্রায় টোল প্রদান করতে হবে।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে বলেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে।

 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং সমুদ্রের মাইন অপসারণে কাজ করছে। তবে, সেন্ট্রাল কমান্ডের এই দাবি অস্বীকার করেছে ইরান।

 

ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

 

ইরানের রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

এক ফোনেই ভেস্তে যায় আমেরিকায়- ইরান আলোচনা

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

একটি ফোনেই ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘন্টার আলোচনা ভেস্তে যায়

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

ট্রাম্প ঘোষিত হরমুজ অবরোধে যোগ দেবে না ব্রিটেন

  নবপ্রকাশ ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত হরমুজ প্রণালীর অবরোধে তাঁর দেশ…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *