মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ত্রানমন্ত্রী দুলু অসুস্থ ,আনা হচ্ছে ঢাকায়

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ৮ ভিউ

নবপ্রকাশ ডেস্ক

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ  শনিবার লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন । তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে।

 

আজ  (১১ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, দুই দিনের সফরে লালমনিরহাট সফরে সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে সৈয়দপুর আসেন মন্ত্রী। রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এ সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থতা বোধ করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

গফুর সরকার আরও বলেন, নেতাকর্মীদের পরামর্শে আসাদুল হাবিব দুলুকে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে, তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেননি। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে সৈয়দপুর পৌঁছালে সেটিতে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে।

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দেশে কৃষক কার্ড চালু হচ্ছে আজ থেকে

নবপ্রকাশ রিপোর্টঃ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় দেশে ‘কৃষক কার্ড’ চালু…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন
দলীয় রাজনীতি

দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাসস, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন
রাজনীতি

নাজমুন নাহার বেবী—সংগ্রাম, নেতৃত্ব ও আদর্শের এক উজ্জ্বল নাম

  নবপ্রকাশ রিপোর্টঃ নাজমুন নাহার বেবী জাতীয়তাবাদী পরিবারে সুপরিচিত ও আপনজন। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে তিনি প্রত্যক্ষ…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *