মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যে কোন মুহূর্তে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ৮ ভিউ

ইসলামাবাদঃ

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আজ শনিবার ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, স্থানীয় সময় শনিবার (আজ) সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে।
এ আলোচনাকে সামনে রেখে ইতিমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। পাঁচ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা পরোক্ষ ও প্রত্যক্ষ—দুভাবেই হতে পারে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে কার্যসূচি ঠিক করার পর সরাসরি বৈঠক হতে পারে।
বৈঠক শুরুর আগে ট্রাম্প তাঁর প্রধান শর্তটি আবারও মনে করিয়ে দিয়েছেন।
সূত্রঃআল জাজিরা

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

এক ফোনেই ভেস্তে যায় আমেরিকায়- ইরান আলোচনা

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

একটি ফোনেই ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘন্টার আলোচনা ভেস্তে যায়

নবপ্রকাশ ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন…

April 14, 2026 ১ মিনিটে পড়ুন
বাংলাদেশ

দেশে কৃষক কার্ড চালু হচ্ছে আজ থেকে

নবপ্রকাশ রিপোর্টঃ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় দেশে ‘কৃষক কার্ড’ চালু…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *