মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
বলিউড

যে ছবি ভিত গড়ে দেয় কাশমিরার অভিনয় জীবন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ৮ ভিউ

 

নবপ্রকাশ বিনোদনঃ


বলিউড অভিনেত্রী কাশমিরা শাহর জীবন বদলে যায় ‘ইয়েস বস’ছবিতে অভিনয় করে। তবে মজার ব্যাপার হলো এই ছবিতে তিনি তেমন একটা ভালো পারিশ্রমিক পাননি।তবু সেই সিনেমাই বদলে দেয় তাঁর ক্যারিয়ারের গতিপথ। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে অভিনয় করে তিনি গড়ে নিয়েছিলেন ক্যারিয়ারের ভিত।

ইয়েস বস ছবিতে একটি ধনী, আভিজাত্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কাশমিরা। পর্দায় তিনি ছিলেন আত্মবিশ্বাসী, ঝলমলে এক নারী; কিন্তু বাস্তবে তখন তাঁর জীবন ছিল সম্পূর্ণ বিপরীত। ছবির সেটে সহ-অভিনেতা শাহরুখ খান কিংবা জুহি চাওলার মতো তারকারা যেখানে বিলাসবহুল গাড়িতে করে আসতেন, সেখানে কাশমিরা আসতেন একটি অটোরিকশায়।

বলিউড অভিনেত্রী কাশমিরা নিজেই স্বীকার করেছেন, সে সময় তাঁর গাড়ি কেনার সামর্থ্য ছিল না, এমনকি নিয়মিত আয়ও ছিল অনিশ্চিত। তবু অভিনয়ের প্রতি ভালোবাসা আর সুযোগ হাতছাড়া না করার তাগিদে তিনি প্রতিদিন সময়ের আগেই সেটে পৌঁছে যেতেন, যাতে কেউ তাঁর বাস্তব অবস্থাটা বুঝে না ফেলে।

নবাগত অভিনেত্রী হিসেবে কাশমিরা মাত্র ৩০ হাজার রুপি পারিশ্রমিকে কাজ করেছিলেন সেই ছবিতে। কিন্তু সেই ছোট্ট সুযোগই তাঁর জন্য হয়ে উঠেছিল বলিউডে প্রবেশের দরজা। ‘ইয়েস বস’ ছিল তাঁর প্রথম বড় হিন্দি ছবি, যার পরপরই তিনি ‘পেয়ার তো হোনা হি থা’, ‘হেরা ফিরি’, ‘জঙ্গল’ ইত্যাদি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে জায়গা করে নেন।

বর্তমানে পর্দা কাঁপানো কাশমিরাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মারাঠি সিনেমা ‘নায় ভারানভাত লোচা কান নায় কোনচা’য়।

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দেশে কৃষক কার্ড চালু হচ্ছে আজ থেকে

নবপ্রকাশ রিপোর্টঃ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় দেশে ‘কৃষক কার্ড’ চালু…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন
গান

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

নবপ্রকাশ বিনোদন: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা। মৃত্যুকালে…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন
আন্তর্জাতিক

সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সমাপ্ত

নবপ্রকাশ ডেস্ক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায়…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *