মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
দলীয় রাজনীতি

এই সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই ৫৪৪ ফরম বিক্রি

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ২২ ভিউ

নবপ্রকাশ রিপোর্ট ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রত্যাশী।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে দলের কেন্দ্রীয় দপ্তর। এদিন বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

কার্যক্রমের প্রথম দিনেই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের উপচেপড়া ভিড় আর উচ্ছ্বাসে সকাল থেকেই নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। এই তিন দিনের মধ্যেই ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

দলীয় রাজনীতি

দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাসস, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন
রাজনীতি

নাজমুন নাহার বেবী—সংগ্রাম, নেতৃত্ব ও আদর্শের এক উজ্জ্বল নাম

  নবপ্রকাশ রিপোর্টঃ নাজমুন নাহার বেবী জাতীয়তাবাদী পরিবারে সুপরিচিত ও আপনজন। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে তিনি প্রত্যক্ষ…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন
বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরিন শানমিন

নবপ্রকাশ রিপোর্ট: জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *