মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
দলীয় রাজনীতি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ২০ ভিউ

নবপ্রকাশ রিপোর্ট

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দুজন রাজসাক্ষী পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান মনে করেন, সরকারি দল স্ববিরোধী অবস্থান নিয়ে জাতির মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে।
তিনি আরও বলেন, এ পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে। এ নির্বাচন নিয়ে অনেক কথা আছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অন্তত দুজন রাজসাক্ষী পাওয়া গেছে- একজন উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং একজন বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, উনি বলেছেন- আন্দোলন করেছে ছাত্ররা- আমরাও ছিলাম। তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তবে কিসের নির্বাচন? তাহলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে- পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে।
শফিকুর রহমান বলেন, আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা চুল পরিমাণ কোনো ছাড় দেব না।

বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। আমাদের এই লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই। জনগণের গণরায়- গণভোটের রায় বাস্তবায়ন হলেই আমরা মনে করি সব সমাধানের রাস্তা খুলে যাবে। সংসদে আমরা এর সুবিচার পাইনি, ইনশাআল্লাহ জনগণের কাছে সুবিচার পাব। আমরা জনগণকে নিয়েই সেই দাবি আদায় করে ছাড়ব। গণভোটের গণরায়- ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করার মানে হচ্ছে গণতন্ত্রকে, জনগণকে অপমান করা।

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দেশে কৃষক কার্ড চালু হচ্ছে আজ থেকে

নবপ্রকাশ রিপোর্টঃ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় দেশে ‘কৃষক কার্ড’ চালু…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন
দলীয় রাজনীতি

দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাসস, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন
রাজনীতি

নাজমুন নাহার বেবী—সংগ্রাম, নেতৃত্ব ও আদর্শের এক উজ্জ্বল নাম

  নবপ্রকাশ রিপোর্টঃ নাজমুন নাহার বেবী জাতীয়তাবাদী পরিবারে সুপরিচিত ও আপনজন। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে তিনি প্রত্যক্ষ…

April 12, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *