মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
ব্রেকিং
বাংলাদেশ

লেবাননে ইসরাইলি বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১ মিনিটে পড়ুন ১২ ভিউ

নবপ্রকাশ রিপোর্ট
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম দিপালী বেগম (৩৪)। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ নিয়ে অষ্টম বাংলাদেশির মৃত্যুর খবর এল। তার মধ্যে লেবাননে এই প্রথম বাংলাদেশি কেউ নিহত হলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ শুক্রবার ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিপালী বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় গত বুধবার তিনি নিহত হন।
দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। পরিবারের অভাব ঘোচাতে দুই বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন দিপালী।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। তাতে দিপালী নিহত হন। দিপালীর নিয়োগকর্তা ও তাঁর পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হন এই হামলায়।
দিপালী বেগমের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতাল মর্গে রাখা আছে। ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
দিপালীর এলাকা চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। কূটনৈতিক চ্যানেলে মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।’

asifjafri04@gmail.com

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দেশে কৃষক কার্ড চালু হচ্ছে আজ থেকে

নবপ্রকাশ রিপোর্টঃ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় দেশে ‘কৃষক কার্ড’ চালু…

April 13, 2026 ১ মিনিটে পড়ুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *