নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেটের অর্থনীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার।
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেই সাথে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার।
